1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

চলতি অধিবেশন ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৬৬ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সভায় অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, মো: ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী এবং আবদুস সাত্তার ভুঞা সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রতিদিন বিকাল ৫ টায় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয় একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদে উত্থাপণের জন্য ৩টি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। পূর্বে অনিষ্পন্ন ২টি সরকারি বিল পাশের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট হতে ১টি বিলের নোটিশ পাওয়া গেছে। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ১টি বেসরকারি বিল রয়েছে।
প্রধানমন্ত্রীর জন্য ৭০ টি ও মন্ত্রীর জন্য প্রশ্ন ১ হাজার ৫৫৩ টিসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ১ হাজার ৬২৩টি সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) ১০৯টি, মূলতবী প্রস্তাবের সংখ্যা (বিধি ৬২) ১৫টি ও মনোযোগ আকর্ষনের নোটিশ (বিধি ৭১) ৬০টি পাওয়া গেছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান সভার কার্যপত্র উপস্থাপন করেন।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026