1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: আইন উপদেষ্টার প্রতিক্রিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, আজকের দিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি বলেন, “আজকের দিনে বিশেষভাবে মনে পড়ছে যারা ২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছেন।”

ড. আসিফ নজরুল বলেন, ২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানকালে শত শত মানুষ নিহত হয়েছিলেন, হাজার হাজার গুরুতর আহত হয়েছিলেন, অনেকেই অঙ্গহানির শিকার হয়েছিলেন। এই নৃশংস ঘটনার মূল দায়ী শেখ হাসিনা এবং তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে আজ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, “আজকে ২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকের এই রায়ের মাধ্যমে হয়ত ক্ষতিগ্রস্তদের বিদেহী আত্মা সামান্য হলেও শান্তি পাবে। শোক সন্তপ্ত পরিবাররা হয়ত কিছুটা সান্ত্বনা অনুভব করবেন।”

আইন উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে তিনি রায়ে সন্তুষ্ট, তবে বিস্মিত নন। কারণ, “শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনো আদালত তাদের সর্বোচ্চ শাস্তি দিতেই বাধ্য হতো।”

তিনি বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা জানিয়ে বলেন, “আমাদের চিফ প্রসিকিউটর তাজুলসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন। যারা সাক্ষ্য দিয়েছেন, তাদেরও অভিনন্দন জানাই। যতদিন আমরা আছি, বিচারকার্য পূর্ণ উদ্যমে চলবে। আশা করি আগামী সরকারও এই গুরু দায়িত্ব থেকে কখনো পিছপা হবে না।”

উল্লেখ্য, ২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়া শুরু হয় এবং ২ ঘণ্টা ১০ মিনিট পর দুপুর ২টা ৫০ মিনিটে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026