1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

ছুটি ছাড়া দেশের বাইরে অবস্থান ঢাবির দুই শিক্ষক চাকরিচ্যুত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৯৬ বার দেখা হয়েছে

মাহমুদুল হাসান ;নয়নপিএইচডি করতে গিয়ে ছুটি শেষ হওয়ার পরও দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এক কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পাশাপাশি মুজিববর্ষকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইন্সটিটিউট করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, পিএইচডি করতে কানাডায় গিয়ে ছুটি শেষ হওয়ার পরও কাজে যোগ না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভকে চাকরিচ্যুত করা হয়েছে।

একই অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবরকেও চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সিন্ডিকেট সদস্য ও অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান যুগান্তরকে বলেন, সিন্ডিকেট সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের উচ্চমান সহকারী কাম মুদ্রাক্ষরিক খায়রুল বাশারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। অর্থঘটিত বিষয়ে নৈতিক স্খলনের ঘটনায় তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সভায় মুজিববর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইন্সটিটিউট চালুর সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সিন্ডিকেট সদস্য ড. হুমায়ুন কবির যুগান্তরকে জানান, এই কমিটি এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে। পরে সিনেট, সিন্ডিকেট হয়ে বিষয়টি চূড়ান্ত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026