1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৯৫ বার দেখা হয়েছে

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুরশীদ আহম্মদ নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। খুরশীদ আহম্মদ চট্টগ্রাম মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকার শফিক আহম্মদের ছেলে।

র‌্যাব জানায় খুরশীদের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম সমকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী খুরশীদ আহম্মদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে তার সহযোগীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় খুরশীদকে উদ্ধার করা হয়। উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ২০১৪ সালের ৩০ জুন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন ওরফে কানা মান্নানকে খুন করা হয়। এ মামলার অন্যতম আসামী খুরশীদ আহম্মদ। আগ্রাবাদ এলাকার ফুটপাতে নিয়মিত হকার বসিয়ে তাদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026