1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

রাজাকারের তালিকায় শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয় বিএনপি জামায়াতে ইসলামী চতুর্থ অবস্থানে ছিল: দেলাওয়ার হোসেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও: জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত সরকারের সময় তৈরি করা রাজাকারের তালিকায় জামায়াতে ইসলামী চতুর্থ অবস্থানে ছিল। তিনি জানান, ওই তালিকায় মোট ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত ছিল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামের আয়োজন করা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেলাওয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ওই তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয় অবস্থানে বিএনপি এবং তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি। তিনি আরও জানান, এই তিনটি দলকে বাদ দিয়ে ‘রাজাকার’ শব্দ ব্যবহার করার সুযোগ নেই।

দেলাওয়ার হোসেন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েছে, তবে কাঙ্ক্ষিতভাবে দেশ এগোতে পারেনি। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পরও দেশের অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা ছিল দুর্নীতি। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় এলে তিনি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় জেলা জামায়াতে ইসলামের আমির বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহ্মদসহ অন্যান্য স্থানীয় নেতারা।

সভায় বিভিন্ন নেতারা স্বাধীনতা, দেশপ্রেম ও সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026