1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনি হলফনামায় হাসনাত আবদুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লা জেলা দেবীদ্বার নির্বাচন অফিসে জমা দেওয়া নির্বাচনি হলফনামায় তিনি তার সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদ ৫০ লাখ টাকার। এর মধ্যে ব্যাংকে রাখা সোনার পরিমাণ ২৬ লাখ টাকা। এছাড়া আসবাবপত্রের মূল্য এক লাখ টাকা এবং ইলেকট্রনিক পণ্যের মূল্য ৬৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

আইনি তথ্যের অংশে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এছাড়া হলফনামায় বলা হয়েছে, তার নামে কোনো কৃষি জমি নেই। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রেখেছেন। ঋণসংক্রান্ত বিবরণীতে তিনি জানিয়েছেন, তার পিতা-মাতা, স্ত্রী এবং সন্তানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি ঋণ গ্রহণ করেননি।

বর্তমান পেশা বিবরণীতে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বর্তমানে ব্যবসা পরিচালনা করছেন, এবং তার স্ত্রী গৃহিণী। তিনি আরও জানিয়েছেন, তার পিতা-মাতা ও সন্তান তার আয়ের উপর নির্ভরশীল।

এমন তথ্যের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ভোটারদের কাছে প্রার্থী সম্পর্কে পরিস্কার ধারণা দেওয়া হচ্ছে। ভোটাররা মনোনয়নপত্রের এই তথ্যের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করতে পারবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026