1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

গণপরিবহন আধুনিকায়ন ও নারীর নিরাপত্তা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নেবে সরকার : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২০৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সাশ্রয়ী করার জন্য একাধিক বড় উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে অধ্যাপক শামসুল হক সাংবাদিকদের জানান, ঢাকা শহরের গণপরিবহন আধুনিকায়ন ও যাত্রীদের দুর্ভোগ কমাতে মেট্রোরেলসহ মনোরেল চালু করার সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, “গণপরিবহন আধুনিকায়ন এবং মানুষের যাতায়াতের দুর্ভোগ কমানোর বিষয়ে মেট্রোরেল ও মনোরেলের কার্যকরী বাস্তবায়নসহ অন্যান্য সম্ভাব্য উদ্যোগ সমন্বয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

অধ্যাপক শামসুল হক আরও জানান, বৈঠকে রাজধানীর বিকেন্দ্রীকরণের প্রস্তাবও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া, প্রধানমন্ত্রী দ্রুতগতির ট্রেন চালুর সম্ভাব্য পরিকল্পনায়ও আগ্রহ প্রকাশ করেছেন।

পরিবহন ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি বৈঠকে নারীদের নিরাপত্তা ও সুবিধাজনক যাতায়াত নিশ্চিতকরণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মনোরেল ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থা কার্যকর ও নিরাপদভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অধ্যাপক শামসুল হক বলেন, “মনোরেল একটি সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করে এর বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সরকার আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষায়িত বাস চালুর পরিকল্পনা নিয়েছে। এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে, যাতে নারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীতে নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থা আরও নিরাপদ ও সুবিধাজনক হবে।

পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, মনোরেল চালু করা হলে ঢাকা শহরের যানজট কমানো সম্ভব হবে এবং যাত্রীদের দৈনন্দিন যাতায়াতের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো যাবে। এ ছাড়া, নারীদের জন্য বিশেষায়িত বাস ব্যবস্থা শহরে নারী যাত্রীর নিরাপত্তা ও স্বাধীন চলাচল নিশ্চিত করতে সহায়ক হবে।

সরকারের এই উদ্যোগ দেশের শহরগুলোতে আধুনিক ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থার দিকেই উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। বিশেষ করে নারীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বৃদ্ধির জন্য নেওয়া পদক্ষেপগুলো ভবিষ্যতে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণের সম্ভাবনা রাখে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026