1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

চট্টগ্রামে ইকো-পার্কে গলায় ছুরিকাঘাতে আহত ৭ বছরের শিশু ইরা মারা গেছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ি এলাকায় গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মারা গেছে। ইরার চাচা মো. রমিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটি গত রবিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গলায় অস্ত্রোপচার করানো হয়। সোমবার তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) স্থানান্তর করা হয়, যেখানে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্কের অন্তর্গত দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চন্দ্রনাথ মন্দির সংলগ্ন সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তারা প্রথমে তাদের কাপড় ব্যবহার করে শিশুটির গলার রক্ত বন্ধ করার চেষ্টা করেন এবং দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত এলাকা বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্কের অন্তর্গত সহস্রধারা ঝরনার প্রায় ৫০০ মিটার উত্তরে একটি পাহাড়ি পথের ধারে। শিশু ইরার গলায় তখন গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং রক্তপাত চলছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় শিশুর মা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা শুরু করেছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ শিশুদের নিরাপত্তা ও পাহাড়ি এলাকায় অভিযান আরও তৎপর করার বিষয়টি বিবেচনা করছে। অপরাধ তদন্তে দ্রুততার সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার দিকেও কাজ চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026