1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (৩ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন কামনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আবেদন জানান।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান শক্তিশালী সংযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন, যারা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

ড. খলিলুর রহমান এবং হাইকমিশনার সারাহ কুক দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিক অন্বেষণ, বিশেষ করে শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জনমানুষের সম্পর্ক বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যুক্তরাজ্যের নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রার্থিতার যোগ্যতা এবং ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের গুরুত্ব তুলে ধরেন। হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের প্রার্থিতার বিষয়টি তার সদর দপ্তরে উপস্থাপন করার প্রতিশ্রুতি দেন এবং আশ্বস্ত করেন যে যুক্তরাজ্য এই প্রার্থিতা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বৈঠক শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ঢাকা-লন্ডন সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান। বৈঠকে দক্ষতা উন্নয়ন, অভিবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026