1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির কার্যক্রম পর্যালোচনা করেছেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আজ বুধবার (০৪ মার্চ ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির দেশপ্রেম, পেশাদারিত্ব এবং নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের অবদান ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের শান্তি ও জনগণের স্বার্থ রক্ষায় জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপি তাদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এই উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

এ সময় দুই পক্ষই ভবিষ্যতে নিরাপত্তা ও জনসেবা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া আনসার ও ভিডিপি’র প্রশিক্ষণ, সম্প্রসারণ এবং সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমের মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসেবা ক্ষেত্রে আনসার ও ভিডিপি’র ভূমিকা প্রসারিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যক্রমগুলোর ধারাবাহিক সমন্বয় ও তদারকির উপর জোর দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026