1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক প্রশাসন শক্তিশালীকরণের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ, আমরা তাদের সেবক মাত্র। তিনি গতকাল (বুধবার) বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় চট্টগ্রাম বিভাগের ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।

সভায় মন্ত্রী উল্লেখ করেন, বিগত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্র পরিচালনা করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকেই নির্দেশ দিয়েছেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে সরকার পরিচালনা করতে হবে। নির্বাহী বিভাগকে দলীয়করণ বা অপব্যবহার থেকে বিরত রেখে একটি প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি সরকারের রয়েছে।

মন্ত্রী আরও জানান, সরকার ইতোমধ্যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। ঈদের আগেই এ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সভায় কৃষককার্ড কর্মসূচির বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, কৃষিযন্ত্র ও কৃষি ঋণসহ বিভিন্ন সেবা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির সুযোগ না থাকে।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী চট্টগ্রাম কেন্দ্রীয় বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের সমন্বয় ও উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026