1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

নতুন প্রজন্মের এমপিদের প্রশিক্ষণে তারেক রহমানের নেতৃত্ব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন শনিবার (৭ মার্চ) শুরু হয়েছে। সকাল সোয়া ১০টায় কর্মসূচিতে যোগ দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শুক্রবার (৬ মার্চ) একই কর্মশালা উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।

সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এবং বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের অংশবিশেষ এমপিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা অংশ নেন। বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় এমপিদের সংসদীয় কার্যক্রমের মৌলিক দিকগুলো শেখানো হচ্ছে। এতে পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও আলোচনায় অংশগ্রহণ, নিজ এলাকা সম্পর্কিত সমস্যাগুলি তুলে ধরা এবং রাষ্ট্রপতির ভাষণের বিষয়সমূহ বিশ্লেষণ করা অন্তর্ভুক্ত। এছাড়া সংসদে উপস্থিতি নিশ্চিতকরণ, মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সমন্বয়, মন্ত্রণালয় পরিচালনা এবং দায়িত্ব নির্ধারণে কৌশলগত ভূমিকা গ্রহণের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহ উদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, গয়েশ্বর চন্দ্র রায়, জহির উদ্দিন স্বপন, নুরুল ইসলাম মনি এবং খায়রুল কবির খোকন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন; এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই। তাই এই কর্মশালার মাধ্যমে তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে, যা তাদের কার্যকর সংসদীয় ভূমিকা পালনে সহায়ক হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026