1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈত্যপ্রবাহ আরও তিনদিন, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৮৭ বার দেখা হয়েছে

আগামী তিনদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭. ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপর ফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী তিনদিন তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। আজ ও আগামীকাল রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এরপর নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ৭.৮ ও রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩. ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানান, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026