1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সচিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ১৪১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব করা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তোফাজ্জল হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

গত কয়েকদিন ধরেই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে সচিব পর্যায়ে রদবদল করা হচ্ছে। মূলত আগের সচিবদের অবসরে যাওয়ার কারণে এই পরিবর্তন করা হচ্ছে।

গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত থাকা মাসুদ বিন মোমেনকে বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত করা হয়েছে।

এর আগে গত সোমবার একদিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে ৯ সচিব পদে পরিবর্তন আনা হয়। তার একদিন আগে রোববার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026