1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

আবহাওয়া ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বৃহস্পতিবার (১৯ মার্চ) জানিয়েছে, ঈদের আগের দিন থেকে পরবর্তী তিন দিনে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি অনুকূল থাকবে না বলে সতর্কতা দেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, ঈদের নামাজের সময় খোলা মাঠ বা ঈদগাহে বৃষ্টিপাতের কারণে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাত থেকেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষভাবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের জামাতের সময় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে ঝড় রংপুর ও রাজশাহী হয়ে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। পরে দুপুরের মধ্যে এটি চট্টগ্রাম বিভাগেও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিকেলে দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। ফলে ঈদের দিন দেশের আবহাওয়া দীর্ঘ সময় বৈরী থাকার আশঙ্কা রয়েছে।

ঈদের আগের দিন, শুক্রবার (২০ মার্চ) সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তিত হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকায় কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানিয়েছে, ঈদের পরের দিন থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভোরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকলেও দিনের বেলায় দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া তুলনামূলকভাবে স্বাভাবিক হয়ে আসবে।

সংস্থাটি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং খোলা মাঠে ঈদ জামাত বা যেকোনো বহিরঙ্গন কার্যক্রমের ক্ষেত্রে আবহাওয়ার সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করতে বলেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026