1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন | Boishakhi Online প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের বৈঠক ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের বাংলাদেশ মডেল নিয়ে আগ্রহ নেপালের এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস

শিক্ষা সংস্কার ও কারিগরি দক্ষতায় জোর, কক্সবাজারে উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষা ব্যবস্থার সংস্কার, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। রোববার (২২ মার্চ) বিকেলে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার কারণে বিপুলসংখ্যক ডিগ্রিধারী বেকার তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে, যাতে শিক্ষার্থীরা কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে। তিনি জানান, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তা ধাপে ধাপে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কৃষকদের সহায়তায় কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।

একই দিনে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সৈকতের সুগন্ধা এলাকার ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সরকারি উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা প্রয়োজন এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসন কেবল সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে থাকে।

জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী, গত ৯ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সমুদ্র সৈকতের বালুচরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন সুগন্ধা ও কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026