1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরুবৃহস্পতিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ১৫৭ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ ও ২০২০ সালের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ ডিসেম্বর এ অধিবেশন আহবান করেন।
বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন কাল সংসদে ভাষণ দিবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে। এছাড়া ভাষণে রাষ্ট্রপতি ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক নির্দেশনা দিবেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপরও রেওয়াজ অনুযায়ি এ অধিবেশনে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন দীর্ঘস্থায়ী হওয়ার কথা রয়েছে। তবে মুজিব বর্ষ উপলক্ষে মার্চের মাঝামাঝি সময়ে সংসদের বিশেষ অধিবেশন আহবান করার কথা রয়েছে। সে হিসাবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত ৬ষ্ঠ অধিবেশন চলতে পারে।
এছাড়াও ৬ষ্ঠ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। অবশ্য আগামীকাল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত হবে।
এদিকে একাদশ জাতীয় সংসদের ৫ম অধিবেশন গত ৭ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হয়। মোট ৫ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ৩টি সরকারি বিল পাস হয়।
এছাড়া পঞ্চম অধিবেশনে কার্যপ্রনালী বিধির ১৪৭ বিধিতে প্রস্তাব সাধারণ আলোচনায় জলবায়ু পরিবর্তনে জরুরি অবস্থা ঘোষণা শীর্ষক প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026