1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও মানোন্নয়নে নতুন উদ্যোগ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

শিক্ষা ডেস্ক

সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার ব্যাপক উদ্যোগ নেবে। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন লিখিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য প্রকাশ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

মন্ত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-র মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ‘র‍্যাঙ্কিং সিস্টেম’ চালু এবং ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’-এর মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম ও একাডেমিক তদারকি জোরদার করা হবে। আগামী অর্থবছরে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন’ বা প্রভাব মূল্যায়নের পরিকল্পনাও বাস্তবায়নের লক্ষ্য রাখা হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে মন্ত্রী জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’, ফ্রি ওয়াই-ফাই সুবিধা এবং সমন্বিত প্রযুক্তিগত প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষক স্বল্পতা দূর করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। শূন্য পদের তালিকা ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ‘অ্যাক্সিলারেটিং সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক মনিটরিং ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন, সমন্বিত প্রযুক্তি ব্যবহার এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী নীতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। এসব উদ্যোগ শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026