1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার

আবহাওয়ার পূর্বাভাস আবারও তীব্র শৈত্যপ্রবাহের আভাস, বজ্রঝড়ের আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৯২ বার দেখা হয়েছে

চলছে শীতের মৌসুম। তবে রাজধানীতে নেই শীতের কোন তীব্রতা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মেলে সূর্যের। এরপর অনুভূত হয় গরম। তবে রাতে ঠিকই কমতে থাকে তাপমাত্রা।

এদিকে রাজধানীতে শীতের তীব্রতা কম হলেও গ্রামে ঠিকই কাঁপাচ্ছে শীত। তবে এবার আবহাওয়া অধিদপ্তর শীত নিয়ে জানালো ভয়ংকর দুঃসংবাদ।

 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসেরই দ্বিতীয়ার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন শিলাবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রঝড় হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটি নিয়মিত সভা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঝড় সতর্কীকরণ কেন্দ্রে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্ন আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল ইত্যাদির বিশ্লেষণ করে এ পূর্বাভাস প্রদান করেছে আবহাওয়া অফিস।

এতে আরও বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশ থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসে গড় তাপমাত্রাও স্বাভাবিক থাকতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026