1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৭ জনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা শান্তিতে নোবেল পেলেন নাভি পিলাই ‘সোনার ডিম’ উদ্ধার: আসামি ৫ দিনের রিমান্ডে ঢাকা মেডিকেলের সামনে অচেতন যুবককে ফেলে গেলেন দুজন, জরুরি বিভাগে মৃত্যু বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

জাতীয় সংসদ লাইব্রেরিতে আরএফআইডি প্রযুক্তি চালুর সুপারিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

 সংসদ বিষয়ক প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে সংসদ লাইব্রেরির আধুনিকায়ন, বই ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ব্যবহার এবং সংসদীয় কার্যক্রমে ডিজিটালাইজেশন নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, ডা. মো. মাহাবুবুর রহমান, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন। কার্যসূচি অনুযায়ী, শুরুতে বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর লাইব্রেরি কমিটির অধীনস্থ ১, ২, ৩ ও ৪ নম্বর সাব-কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সেগুলোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, লাইব্রেরির সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিতে বই ব্যবস্থাপনায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি চালুর সুপারিশ করা হয়েছে। এই প্রযুক্তি কার্যকর হলে লাইব্রেরির বইয়ের নিরাপত্তা, ট্র্যাকিং এবং স্বয়ংক্রিয় আদান-প্রদান প্রক্রিয়া অত্যন্ত সহজ ও নিখুঁত হবে, যা সংসদ সদস্যদের তথ্যসেবা প্রাপ্তিকে আরও বেগবান করবে।

পাশাপাশি বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার কর্তৃক নিয়মিত প্রকাশিত ‘সংসদ গ্রন্থাগার বুলেটিন’-কে আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি রূপরেখা ও প্রতিবেদন প্রণয়নের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি নতুন সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সাঈদ আল নোমানকে এই সাব-কমিটির আহ্বায়ক করা হয়েছে এবং অপর দুই সদস্য এ বি এম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নাজিবুর রহমানকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সাব-কমিটি দ্রুত সময়ের মধ্যে বুলেটিনের আধুনিকায়নে করণীয় নির্ধারণ করে মূল কমিটিতে প্রতিবেদন জমা দেবে।

বৈঠকে সংসদের কারিগরি অবকাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন প্রতিষ্ঠান, নীতিমালা ও সেবা শক্তিশালীকরণ (এসআইপিএস) প্রকল্পের অধীনে এবং ইউএনডিপির সহযোগিতায় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমসহ সামগ্রিক দাপ্তরিক কার্যক্রমে ইন্ট্রানেট (অভ্যন্তরীণ নেটওয়ার্ক) প্রযুক্তি চালুর বিষয়ে সুপারিশ করা হয়। এর মাধ্যমে সংসদ সচিবালয়ের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ও ডেটা শেয়ারিং আরও সুরক্ষিত ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ আইন অনুযায়ী গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে গঠিত সাব-কমিটির প্রতিবেদনটি বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এই পরিচালনা বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করার বিষয়ে লাইব্রেরি কমিটির সদস্যরা শিগগিরই জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026