1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: দুলু শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বিমানের কক্সবাজার ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা, অবতরণ নিরাপদেই আবু ধাবিতে বাংলাদেশের হতাশার দিন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই তৈরি হবে দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ কারিগরি ত্রুটি: ঢাকায় নিরাপদে নামল কক্সবাজার থেকে আসা বিমানের ফ্লাইট অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১

বাংলাদেশে উৎপাদন ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী স্পেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

বাংলাদেশে উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে স্পেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এই আগ্রহের কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখীকরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্পেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক খাত স্পেনের বাজারে বড় স্থান দখল করে আছে। তবে বর্তমান প্রেক্ষাপটে কেবল তৈরি পোশাক খাতেই সীমাবদ্ধ না থেকে বাণিজ্য সম্পর্ককে আরও বহুমুখী করার ওপর জোর দেওয়া হচ্ছে। সৌজন্য সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উদীয়মান অর্থনীতি এবং সরকারের শিল্পবান্ধব নীতি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। বিশেষ করে উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিল্প খাতে বাংলাদেশের সঙ্গে সরাসরি বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে স্পেন অত্যন্ত ইতিবাচক।

রাষ্ট্রদূত মারিয়া সিস্তিয়াগা দু’দেশের বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তিনি মনে করেন, উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অংশীদারিত্ব সৃষ্টির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচিত হতে পারে। স্পেনের উন্নত প্রযুক্তি এবং বাংলাদেশের দক্ষ জনশক্তি ও বিশাল অভ্যন্তরীণ বাজার যৌথভাবে কাজে লাগিয়ে দুই দেশই লাভবান হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশে বিদ্যমান এই বিপুল সম্ভাবনা কাজে লাগাতে স্পেনের বিনিয়োগকারীদের স্বাগত জানান। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগের জন্য একটি অন্যতম স্থিতিশীল, নিরাপদ ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য শতভাগ মালিকানা, মুনাফা প্রত্যাবাসনের সুবিধা এবং বিভিন্ন কর অবকাশসহ নানাবিধ অনুকূল পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদে টেকসই করতে অর্থনৈতিক সহযোগিতা গভীর করার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে উভয় দেশের জন্য পারস্পরিক লাভজনক নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হবে, যা বাংলাদেশের চলমান অর্থনৈতিক রূপান্তর এবং উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়ার লক্ষ্যকে ত্বরান্বিত করবে।

বৈঠকের শেষভাগে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশ-স্পেন সম্পর্ককে আগামী দিনে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে যৌথ আশাবাদ ব্যক্ত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026