1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৭ জনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা শান্তিতে নোবেল পেলেন নাভি পিলাই ‘সোনার ডিম’ উদ্ধার: আসামি ৫ দিনের রিমান্ডে ঢাকা মেডিকেলের সামনে অচেতন যুবককে ফেলে গেলেন দুজন, জরুরি বিভাগে মৃত্যু বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা এক লাখ ছাড়াল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ১৪৬ বার দেখা হয়েছে

দেশে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৪,৯১০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,০৩,২২৭ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ২,৪২৪ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩,৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৯,৬৬,৪০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আরও ৩,১৬৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৯০,০৫৭ জন।

আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026