1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২৮ জুন) সকালে তিনি এই দুই দেশের উদ্দেশে রওনা হন।

সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা খাতের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার, সামরিক সরঞ্জামাদি ও প্রযুক্তিগত সহযোগিতা আদান-প্রদান এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সেনাপ্রধানের এই ইউরোপ সফর বাংলাদেশের সামরিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এই দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

পাঁচ দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026