1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন, ঢাবিসহ বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বাদ ফজর মিরপুরের পল্লবীর মসজিদুল আমান মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। প্রথিতযশা এই শিক্ষাবিদের প্রয়াণে দেশের বুদ্ধিবৃত্তিক, সাহিত্য ও শিক্ষা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মরহুমের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তার মরদেহ রাখা হবে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে তার মরদেহ রাখা হয়, যেখানে একাডেমির কর্মকর্তা, গবেষক ও সাহিত্যিকরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখান থেকে দুপুর ১২টায় মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো তার প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে। ঢাবি প্রশাসন ও তার পরিবারের পক্ষ থেকে মরহুমের জানাজায় সর্বস্তরের মানুষকে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং ১৯৬৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় তিনি অত্যন্ত সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন এবং বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দেশের শীর্ষস্থানীয় গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বাংলাদেশে রাষ্ট্রভাষা ও সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক অত্যন্ত সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অসংখ্য গবেষণামূলক প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন, যা দেশের প্রগতিশীল চিন্তা ও সাহিত্য চর্চায় গভীর প্রভাব ফেলেছে। দেশের সমসাময়িক রাজনীতি, সমাজ ও সংস্কৃতির সংকট নিয়ে তার বিশ্লেষণধর্মী লেখাগুলো বুদ্ধিজীবী মহলে বিশেষভাবে সমাদৃত। তার এই মহাপ্রয়াণ বাংলাদেশের সাহিত্য ও মননশীল চিন্তার জগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন দেশের শিক্ষাবিদরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026