1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন | Boishakhi Online প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের বৈঠক ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের বাংলাদেশ মডেল নিয়ে আগ্রহ নেপালের এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস

পরিকল্পনাভিত্তিক নেতৃত্বই রাষ্ট্রনায়কের মূল শক্তি: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি তাঁর সুস্পষ্ট পরিকল্পনার মধ্যে নিহিত থাকে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পূর্বে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছিলেন, তা আধুনিক ও পরিকল্পিত নেতৃত্বের একটি অনন্য দৃষ্টান্ত। সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের শুরুতে একই ভাষায় পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের কথা তুলে ধরেছেন, যা বৈশ্বিক প্রেক্ষাপটে এই দর্শনের প্রাসঙ্গিকতাকে প্রমাণ করে।

শুক্রবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আপন’ আয়োজিত মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রনায়ক যখন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে জনগণের সামনে উপস্থিত হন, তখন সাধারণ মানুষ সেই পরিকল্পনার মধ্যেই নিজেদের ও দেশের ভবিষ্যৎ পথচলা দেখতে পায়। এই দর্শনই জনগণের আস্থা অর্জনের মূল ভিত্তি। বাংলাদেশের জনগণ তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার ওপর আস্থা রেখেই তাঁকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তারেক রহমানের নেতৃত্বের মূল ভিত্তি হিসেবে মন্ত্রী উল্লেখ করেন, ধর্ম, বর্ণ, ভাষা, জাতিসত্তা ও সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা। তিনি বলেন, মহাত্মা ভেগাই হালদারও তাঁর জীবনজুড়ে মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচার করে গেছেন, যা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।

বাংলাদেশে বিভাজনের রাজনীতির কোনো স্থান নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, যারা একক ধর্ম, সংস্কৃতি বা একদলীয় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তারা মানবতা ও সভ্যতার অগ্রগতির পরিপন্থী কাজ করে। বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ এবং এখানে সকল নাগরিকের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। ‘আপন’-এর ঢাকা শাখার সভাপতি শচীন্দ্র নাথ হালদারের সভাপতিত্বে সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026