1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ নির্বাচনে জয়ী হলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের (আজাদ কাশ্মীর) প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পাকিস্তানশাসিত কাশ্মীরের উন্নয়ন কার্যক্রম সরাসরি তদারকি করার লক্ষ্যে তিনি এই পদে দায়িত্ব নিতে আগ্রহী বলে এক নির্বাচনি সমাবেশে জানান।

আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য প্রদানকালে নওয়াজ শরিফ জানান, কাশ্মীরের রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব তাঁর কাছে পাঞ্জাব প্রদেশের মতো। নিজের পূর্বপুরুষদের কাশ্মীরি ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি অঞ্চলটিকে তাঁর দ্বিতীয় বাসস্থান হিসেবে অভিহিত করেন। নির্বাচনে পিএমএল-এন জয়ী হলে তিনি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে কাশ্মীরের প্রশাসনিক প্রধান পদে তাঁকে নিয়োগের অনুরোধ জানানোর পরিকল্পনা ব্যক্ত করেছেন।

আগামী ২৭ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে অঞ্চলটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারে জোটসঙ্গী হওয়া সত্ত্বেও এই নির্বাচনে পিএমএল-এনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

নির্বাচনকে কেন্দ্র করে উক্ত অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। বর্ধিত মূল্যস্ফীতি, বিদ্যুতের উচ্চমূল্য ও সরকারি সুবিধাভোগীদের বিশেষ সুযোগ-সুবিধার প্রতিবাদে ‘জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেকেজেএএসি) নিয়মিত আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলন দমনে স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অন্যদিকে, ভারত শুরু থেকেই জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। নয়াদিল্লির বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের দখলে থাকা অঞ্চলটি বেআইনিভাবে দখলকৃত। ফলে ওই এলাকায় আয়োজিত কোনো নির্বাচন বা আইনসভাকে ভারত স্বীকৃতি প্রদান করে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026