1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌপ্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

শীর্ষ সংবাদ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (২৫ জুলাই) রাজধানী ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বিক সামুদ্রিক নিরাপত্তা জোরদারকরণ, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং ব্লু ইকোনমি কেন্দ্রিক কৌশলগত উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতিতে বঙ্গোপসাগরের গুরুত্ব বিবেচনায় রেখে দেশের সামুদ্রিক সীমানা ও সম্পদ রক্ষায় নৌবাহিনীর চলমান প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী নৌবাহিনীর উচ্চমাত্রার পেশাদারিত্ব ও জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষায় এ বাহিনীর অর্জিত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ত্রিমাত্রিক বলয় বৃদ্ধিসহ বাহিনীর সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নতুন নৌপ্রধানকে তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

জবাবে ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নৌবাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026