1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের প্রাথমিক আলোচনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, আইনি প্রক্রিয়া ও সম্ভাব্য সময়সূচি নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে তাঁর সঙ্গে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এই প্রতিনিধিদলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুবিধার্থে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে ভোটের দিনক্ষণ নির্ধারণের আইনি বিধান রয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে সংসদ সচিবালয়কে অবহিত করেছে। সংসদ অধিবেশনে থাকা এবং না থাকার ক্ষেত্রে আইন অনুযায়ী আলাদা কার্যপ্রণালী অনুসরণের যে ব্যবস্থা রয়েছে, সে বিষয়েও প্রাথমিক কথা হয়েছে।

সিইসি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। এই নির্বাচনে সংসদ সদস্যরা ভোটার হওয়ায় একটি নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। সংসদ সচিবালয়ের কাছে চূড়ান্ত ভোটার তালিকা চেয়ে ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইসি। সংসদ সচিবালয় তালিকা হস্তান্তর করলে এবং স্পিকারের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট করেন যে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংক্রান্ত কোনো বিষয় এই বৈঠকে আলোচনার অন্তর্ভুক্ত ছিল না। বৈঠকটি কেবল রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026