1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

অপরাধী যে পরিচয়েরই হোক ছাড় নয়: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম — জেলা প্রতিনিধি

অপরাধী যে দলের বা পরিচয়েরই হোক না কেন, কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজির মতো অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় ছাড়পত্র হিসেবে গণ্য হবে না এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়।

বুধবার রাতে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি হাটহাজারীতে ঘটা একটি চাঁদাবাজির ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সহযোগীদের প্রতি আস্থা থাকলেও কেউ যদি রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধে লিপ্ত হয়, তাকে দলীয় ও আইনি কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026