1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসই ও সিএসইতে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

শেয়ার বাজার ডেস্ক

গত ২৬ থেকে ৩০ জুলাই সপ্তাহের পাঁচ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ২ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে পাঁচ কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকায়। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের গতি ঊর্ধ্বমুখী ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যান্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৭ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্টে উন্নীত হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৪টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দর। বাকি ২৩টি সিকিউরিটিজের কোনো লেনদেন হয়নি। সূচক বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, পূবালী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ১ হাজার ৬০ কোটি টাকা, যা আগের সপ্তাহের দৈনিক গড় ১ হাজার ৬৩ কোটি টাকার তুলনায় শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি। খাতভিত্তিক লেনদেনে ২২ দশমিক ৫ শতাংশ বাজার অংশীদারিত্ব নিয়ে শীর্ষে ছিল বস্ত্র খাত। এছাড়া ওষুধ ও রসায়ন খাত ১২ শতাংশ, প্রকৌশল খাত ১০ দশমিক ৮ শতাংশ, সাধারণ বিমা খাত ১০ দশমিক ১ শতাংশ এবং ব্যাংক খাত ৭ দশমিক ৮ শতাংশ লেনদেন সৃষ্টি করেছে।

বিনিয়োগ রিটার্নের ক্ষেত্রে সাধারণ বিমা খাতে সর্বোচ্চ ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৬ দশমিক ২ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ৯ শতাংশ, সেবা খাতে ৩ দশমিক ৭ শতাংশ এবং বিবিধ খাতে ৩ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন দেখা গেছে। অন্যদিকে সিমেন্ট খাতে শূন্য দশমিক ৭ শতাংশ, কাগজ খাতে শূন্য দশমিক ৪ শতাংশ এবং টেলিযোগাযোগ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে শূন্য দশমিক ১ শতাংশ হারে নেতিবাচক রিটার্ন পরিলক্ষিত হয়।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৯০ শতাংশ বেড়ে ১৫ হাজার ৭৬০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৯ হাজার ৬১৬ পয়েন্টে উন্নীত হয়েছে। সপ্তাহজুড়ে সিএসইতে ১৭০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির বাজারদর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026