1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক: তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি। পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে দুপুর ১টা ২০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ২০ মিনিট মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে তল্লাশি শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল ও স্টেশন কার্যক্রম শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, শনিবার (১ আগস্ট) সকালে মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনের নিচে সন্দেহজনক ব্যাগের খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা দুটি ঘিরে ফেলে।

মিরপুর-১০ স্টেশনের নিচে পরিত্যক্ত ব্যাগটি এক্স-রে পরীক্ষায় কৌটাসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হলে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিস্ক্রিয় করে। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, ব্যাগের ভেতরে কেবল জর্দার কৌটা ও পান ছিল। অপরদিকে ফার্মগেট স্টেশনের নিচে পাওয়া পরিত্যক্ত বস্তাটি বোম্ব ডিসপোজাল ইউনিট ম্যানুয়ালি পরীক্ষা করে নিশ্চিত করে যে, সেখানেও কোনো বিস্ফোরক ছিল না।

ডিএমপির পক্ষ থেকে সাধারণ নগরবাসীকে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে এমআরটি লাইন-৬-এর সকল কার্যক্রম ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026