1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

জুলাই গণঅভ্যুত্থান সর্বস্তরের মানুষের সম্মিলিত অবদানের ফল: আতিকুর রহমান রুমন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়, বরং দেশের গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত অবদানের ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আন্দোলনের একক কৃতিত্ব দাবি করে অন্যদের অবমূল্যায়ন করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, গণতান্ত্রিক পুনরুদ্ধার সংগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ অত্যাচার ও নির্বাসন সহ্য করলেও কখনো ব্যক্তিগত অবদানকে একক কৃতিত্ব হিসেবে দাবি করেননি। একক কৃতিত্বের দাবিদারদের জনগণ ও ইতিহাস প্রত্যাখ্যান করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বক্তব্যে আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। রুমন বলেন, জীবনঝুঁকি নিয়ে তৎকালীন পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে সহমর্মিতা জানানোয় সাংবাদিকদের অবদান জাতি সর্বদা স্মরণ রাখবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026