1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই যোদ্ধাদের অবদান ভুলে না গিয়ে ইতিহাসের সঠিক মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জামায়াত আমিরের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ত্যাগ ও অবদানকে ভুল না গিয়ে তা যথাযথভাবে সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্তদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের ত্যাগ ও রক্তে দেশ নতুন রূপ পেয়েছে, তাদের প্রতি কোনো ধরনের অন্যায় বা অবহেলা করা সমীচীন নয়। আহত আন্দোলনকারীদের প্রসঙ্গে উল্লেখ করে তিনি জানান, চিকিৎসাধীন অনেকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তথ্যের ঘাটতি তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হয়নি। অতীতের এই ভুল থেকে শিক্ষা নিয়ে ২৪-এর আন্দোলনের ইতিহাস যেন হারিয়ে না যায়, সে জন্য সরকারকে উদ্যোগ নিয়ে সঠিক ইতিহাস রচনার অনুরোধ জানান তিনি।

সুশাসন ও বিচারের গতি নিয়ে শফিকুর রহমান উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, অতীতে ঘটে যাওয়া খুন, গুম, নির্যাতন ও মিথ্যা মামলার বিচারে বর্তমানে কাঙ্ক্ষিত গতি লক্ষ্য করা যাচ্ছে না। একই সাথে তিনি জুলাই আন্দোলনের স্মারক ও স্মৃতি সংরক্ষণে গৃহীত বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

রাজনৈতিক সংস্কার ও গণরায়ের বিষয়ে জামায়াত আমির স্পষ্ট করেন যে, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের ইচ্ছাই সর্বোচ্চ প্রাধান্য পাওয়া উচিত। জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার দল যেকোনো ইতিবাচক উদ্যোগের পক্ষে থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026