1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

পঞ্চগড় — জেলা প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট করে জানান, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন বিভেদ তৈরি করতে না পারে, সেজন্য দেশের সর্বস্তরের রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠায় ও প্রতিটি অক্ষরে যা উল্লেখ রয়েছে, তা আমাদের সরকার যথাযথভাবে বাস্তবায়ন করবে। বিগত দিনে যে ফ্যাসিবাদী শক্তি দেশের ওপর চেপে বসেছিল, তারা যেন সুযোগ নিয়ে নতুন করে অনৈক্য বা বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই নতুন স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষকে একতাবদ্ধ থাকা সময়ের দাবি।

পঞ্চগড় জেলার অবদান স্মরণ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী আবেগপ্রবণ কণ্ঠে বলেন, রাজপথে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে পঞ্চগড়ের পাঁচজন বীর সন্তান নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তিনি আত্মদানকারী এসব শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্বে পঞ্চগড় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধানিবেদন শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও আন্দোলনকারী ‘জুলাই যোদ্ধা’দের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পরবর্তীতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুলাই শহীদদের পরিবারবর্গ ও আহত বীর যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।

জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও সভায় জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026