1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

ভবিষ্যতে কেউ যেন রাষ্ট্রকে শৃঙ্খলিত করতে না পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া দীর্ঘদিনের শেকল ভেঙে দিয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও দেশকে বারবার বিভিন্ন উপায়ে শৃঙ্খলিত করা হয়েছে। এই পুনরাবৃত্তি রোধে এবং একটি গণতান্ত্রিক ও টেকসই রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করছে।
বৃহস্পতিবার সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের বয়স অর্ধশতাব্দী পেরোলেও কাঙ্ক্ষিত জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বারবার নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে জাতিকে। অতীতে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার কারণে দেশ বারবার হোঁচট খেয়েছে। এই সংকটের স্থায়ী সমাধানকল্পে বর্তমান সরকার এমন একটি মজবুত প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরিতে সচেষ্ট রয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ জনআকাঙ্ক্ষাকে পদদলিত করে রাষ্ট্রকে অকার্যকর বা শৃঙ্খলিত করতে না পারে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি নতুন ও বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার রূপরেখা অনেক আগেই নির্ধারিত হয়েছে। জনগণের ভোটাধিকার, সুশাসন ও মৌলিক অধিকার সুরক্ষার রূপরেখা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের মতামতের ভিত্তিতে প্রণীত ৩১ দফার আলোকেই রাষ্ট্র সংস্কারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে একটি শেকলমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে সরকার সর্বদা সজাগ রয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে, মূলত তারই পুনরাবৃত্তি ও ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ গ্রন্থটিতে দেশের ২৩ জন লেখক ও গবেষকের প্রাবন্ধিক ও মননশীল লেখা স্থান পেয়েছে। বইটিতে স্থান পাওয়া প্রামাণ্য দলিল, লেখা এবং ঐতিহাসিক আলোকচিত্রগুলোর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ও জনস্রোতের সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে। আগামী দিনে তরুণ প্রজন্ম ও গবেষকদের মাঝে জুলাইয়ের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের প্রকাশনা, প্রামাণ্যচিত্র এবং গবেষণামূলক কাজ আরও বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026