1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে
বিনোদন ডেস্ক
ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা গ্রহণের জন্য আগামীকাল বুধবার (১২ আগস্ট) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন প্রথিতযসা অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন। তার পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
লন্ডন যাত্রার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই যাত্রায় তার সঙ্গে তার স্ত্রী এবং জামাতা আরিফুল ইসলাম কলিন্স থাকবেন। লন্ডনে পৌঁছানোর পর প্রথম এক সপ্তাহ তিনি বিশ্রামে থাকবেন এবং এরপর তার চিকিৎসাপদ্ধতির পরবর্তী ধাপ শুরু হবে। পূর্ব লন্ডনের বার্কিংয়ে তার মেয়ের বাসায় অবস্থান করে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। এর আগেও ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তিনি একই স্থানে থেকে চিকিৎসা গ্রহণ করেছিলেন। তার এবারের চিকিৎসা লন্ডনের মাউন্ট ভার্নন হাসপাতালে পরিচালিত হবে।
এর আগে, গত বছরের আগস্ট মাসে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা টিউমারটির বড় একটি অংশ সফলভাবে অপসারণ করতে সক্ষম হলেও স্বাস্থ্যঝুঁকির কারণে সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি। অস্ত্রোপচারের পর থেকেই তিনি দীর্ঘমেয়াদী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে তাকে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি গ্রহণ করতে হয়। ১২ সপ্তাহের ওই চিকিৎসায় তাকে সপ্তাহে পাঁচ দিন করে মোট ৬০টির বেশি কেমোথেরাপি দেওয়া হয়। প্রথম ধাপের তিন মাসের ওরাল থেরাপি সম্পন্ন করার পর তিনি দ্বিতীয় ধাপে আরও তিন মাসের ওরাল থেরাপি সম্পন্ন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকরা বর্তমানে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগের তুলনায় টিউমারটির আকার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। যেহেতু টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি এবং পূর্বের কেমোথেরাপির ধাপগুলো সফলভাবে শেষ হয়েছে, তাই চিকিৎসকরা নতুন চিকিৎসাপদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করছেন। লন্ডনে পৌঁছানোর পর সিটি স্ক্যান ও এমআরআইসহ প্রয়োজনীয় একাধিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে। এসব পরীক্ষার ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরবর্তী চিকিৎসার সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারণ করবেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট পরিবার ও দীর্ঘদিনের সহকর্মীদের সান্নিধ্যে সময় কাটাতে সংক্ষিপ্ত সফরে দেশে ফেরেন এই বরেণ্য অভিনেতা। দেশে অবস্থানকালে চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ, শিল্পী ও কলাকুশলীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া গত ৭ আগস্ট রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বদেশে ফিরে আসতে পারেন, সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026