1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে
অপরাধ ডেস্ক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গোপীনাথপুর দারুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার একটি বন্ধ কক্ষের জানালার গ্রিল কেটে হুসাইন কাজী (১২) নামের এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোপীনাথপুরে অবস্থিত ওই মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত হুসাইন কাজী উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ গ্রামের পলাশ কাজীর ছেলে এবং ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।
মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন আসরের নামাজ শেষে শিক্ষার্থীরা মাদরাসার বাইরে খেলাধুলায় অংশ নেয় এবং শিক্ষকগণও বাইরে অবস্থান করছিলেন। এ সময় এক অভিভাবক তাঁর সন্তানের পোশাক সংগ্রহের জন্য দোতলার একটি কক্ষে গিয়ে সেটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরবর্তীতে তিনি জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকালে হুসাইনকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি ট্রাংকের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। ওই অভিভাবকের চিৎকারে আশপাশের লোকজন ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার রেজাউল করিম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দোতলার কক্ষটির দুটি দরজাই ভেতর থেকে পুরোপুরি বন্ধ পাওয়া যায়। দরজা খোলার কোনো বিকল্প পথ না থাকায় তারা একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026