1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার দেখা হয়েছে

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন আজ থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে ২৭ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

করোনার কারণে এ বছর বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

গত শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির এ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আবেদন ফি ১১০ টাকা, যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে মেসেজের মাধ্যমে দেয়া যাবে।

এর আগে করোনাভাইরাসের কারণে স্কুলের সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেয়া হয়েছিল।

এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি এবং সি) করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এরপর লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

এ ছাড়া আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও পাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026