1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সমান মর্যাদা এবং জনমতের মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, প্রতিবেশী দেশটির সঙ্গে কোনো ধরনের আধিপত্যমূলক বা একতরফা বোঝাপড়া নয়, বরং প্রকৃত বন্ধুত্বের স্বার্থে সীমান্ত হত্যা এবং পুশ-ইনের মতো বিষয়গুলোর স্থায়ী সমাধান করতে হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সার্বিক রাজনৈতিক পটপরিবর্তন এবং দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

রাশেদ খান তার বক্তব্যে বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, পূর্ববর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্কের ধরন ছিল ভিন্ন প্রকৃতির। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। বাংলাদেশে এখন জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে। তাই ভারতের নীতিনির্ধারকদের বিষয়টি উপলব্ধি করে নির্দিষ্ট কোনো দলের পরিবর্তে সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূতের সাম্প্রতিক কিছু বক্তব্যে ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির যে সদিচ্ছা কূটনৈতিক পর্যায়ে দেখা যাচ্ছে, তা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়তা করতে পারে। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত জরুরি, তবে তা হতে হবে উভয় রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সমান অধিকারের ভিত্তিতে।

এর আগে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের কর্মপরিবেশ এবং হাসপাতালের বর্তমান বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল করতে এবং প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026