1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

ওড়িশা উপকূলে পানামার পতাকাবাহী কার্গো জাহাজডুবি: ২৪ নাবিকের মধ্যে বাংলাদেশি নাগরিকসহ উদ্ধার দুজন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ জন নাবিক নিয়ে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান-উইনার’ নামক একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গত শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানতে পারে। দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে একজন বাংলাদেশি নাবিকসহ বিভিন্ন দেশের ক্রু সদস্য কর্মরত ছিলেন।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কার্যক্রমে অংশ নিতে কোস্ট গার্ডের ‘ভারাদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি, শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকারী দলের সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর সাগরে ভাসমান লাইফ র‍্যাফট থেকে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি নাবিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট এলাকার আশপাশে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ২৪ জন ক্রু সদস্যের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন। ওড়িশা উপকূল থেকে লৌহ আকরিক বোঝাই করে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। সমুদ্রের প্রতিকূল আবহাওয়া কিংবা কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা জোরদার করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026