1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

রাজধানীর ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
রাজধানীর ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে এই উদ্যোগ নেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
মঙ্গলবার সকালে আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে গাছের চারা রোপণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় স্কুলগুলোর শিক্ষার্থীরা ‘গাছ কাটার দিন শেষ, সবুজ হবে বাংলাদেশ’, ‘সবুজায়ন করি, দূষণ রোধ করি’, ‘সবুজ পৃথিবীর চাই, বেশি গাছ লাগাই’, ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এবং ‘গাছ লাগাই, হাজার প্রাণ বাঁচাই’ ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেয়। এই অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে।
বৃক্ষরোপণকালে শিক্ষার্থীদের উদ্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও বেশি করে গাছ লাগাতে হবে। ছোট বয়সেই শিশুদের মনে প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার মানসিকতা তৈরি করা জরুরি। তিনি শিক্ষার্থীদের অভিভাবকদেরও নিজ নিজ বাড়িতে একটি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে বলেন। চারা রোপণের পর প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের উৎসাহ দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত দায়িত্ববোধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026