1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দ্রুত চাল আমদানি প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস ভারতের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ১৩০ বার দেখা হয়েছে

বাংলাদেশ সরকারিভাবে এবং দরপত্রের মাধ্যমে দ্রুত চাল আমদানি প্রক্রিয়া সম্পন্নে আশ্বাস দিয়েছে ভারত। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষৎ করে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এই আশ্বাস দেন বলে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশ সরকারের জি টু জি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে চাল আমদানি দ্রুততার সাথে যেন সম্পন্ন হয়, সেজন্য ভারতের ভেরত অগ্রাধিকার ভিত্তিতে পোর্টের সব সুবিধা দেয়ার নিশ্চয়তা দেন দোরাইস্বামী। এছাড়া খাদ্য পণ্যের মান উন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্যগুদাম নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সাক্ষাতকালে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ভারত। মক্তিযুদ্ধকালে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছে, তা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।

এ সময় বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দু দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই করোনা মহামারির সময়েও দু-দেশ এক সঙ্গে কাজ করছে।

সাক্ষাতকালে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026