1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উদ্বোধনের পূর্বে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে অধিবেশনের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে খলিলুর রহমানের নেতৃত্বকে বাংলাদেশের জন্য একটি অন্যতম বড় কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্ব সংস্থার এই গুরুত্বপূর্ণ ফোরামের সভাপতির দায়িত্ব পালনকালে তিনি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা রক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ থেকে দ্বিতীয়বারের মতো কোনো কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মতো উচ্চপর্যায়ের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে ১৯৮৬-১৯৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। দীর্ঘ চার দশক পর এই প্রথম কোনো বাংলাদেশি বৈশ্বিক কূটনীতির এই শীর্ষ আসনে আসীন হলেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026