1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে, যাতে দেশের মানুষের মঙ্গল হয়।

বুধবার রাতে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে, মন্ত্রী আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠ পরিদর্শন করেন।

জাহিদ হোসেন বলেন, ফেনীর মানুষ বিএনপিকে ভালোবাসে। ফেনীর মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে। আশা করছি আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফেনীর মানুষ ঐক্যবদ্ধভাবে সাদরে গ্রহণ করে ভালোবাসার প্রমাণ রাখবে।

তিনি বলেন, একটি কথা প্রচলিত আছে, আপনারা প্রায়শ বলেন, ‘ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা’। এ কথাটি প্রধানমন্ত্রী ফেনী এলে প্রমাণ পাবেন। তিনি ফেনীর জন্য ইতিপূর্বে দেওয়া সব ওয়াদা অবশ্যই পূরণ করবেন।

সমাজকল্যামন্ত্রী আরও বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনী আসবেন। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি দেখতে আমার এখানে আসা। প্রধানমন্ত্রী এখানে বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। তার মধ্যে রয়েছে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উদ্বোধন, খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন করে বৃক্ষরোপণ, সোলার প্যানেল উদ্বোধন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন, কৃষকদের মাঝে আর্থিক প্রণোদনার জন্য কৃষক কার্ড উদ্বোধন, ধর্মীয় নেতাদের তথা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের প্রণোদনা বিতরণ উদ্বোধন, অসুস্থ ও দূরারোগ্য মানুষদের সাহায্য বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা জন্য বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি ফুলগাজীতে নানার বাড়ি যাবেন। মরহুমদের কবর জিয়ারত করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026