1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

লড়াই করেও জাপানের কাছে হারল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে শক্তিমত্তায় বেশ এগিয়ে শক্তিশালী জাপান। মাঠের লড়াইয়েও সেই শক্তির পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেল লাল-সবুজের প্রতিনিধিরা। লড়াই করেছেন সারিকা-কনারা। তবে জয়টা আর পাওয়া হয়নি।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত জুনিয়র হকি এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

এই হারে আগামী বছর অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে গেল বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে হলে অন্তত সেমিফাইনালের গণ্ডি পার হতে হতো বাংলাদেশকে।

তবে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও এশিয়া কাপ শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আগামী শনিবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ।

এর আগে গ্রুপ পর্বে দাপট দেখিয়েই শেষ আটে পা রেখেছিল আরিফ আলীর দল। চ্যালেঞ্জার পুলের টানা চার ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়ে অপরাজিত গ্রুপসেরা হয়েছিল তারা। কিন্তু নকআউট পর্বের কঠিন মঞ্চে এসে শক্তিশালী জাপানের গতির সঙ্গে আর কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।

তিনবারের জুনিয়র হকি বিশ্বকাপ খেলা জাপান ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ শানাতে থাকে।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের ২৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় জাপান। সুযোগটি কাজে লাগিয়ে হিরাই ইয়োশিনো গোল করে দলকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ার পর অবশ্য তৃতীয় কোয়ার্টারে দারুণ দুটি আক্রমণ শানিয়ে সমতায় ফেরার আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বল জাপানের জালে জড়াতে পারেনি তারা।

এরপর ম্যাচের শেষ কোয়ার্টারে ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু গোল শোধ তো দূরে থাক, উল্টো ৪৭তম মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে জাপানের জয় পুরোপুরি নিশ্চিত করেন সুজুকি মোমোকা।

এর আগে গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছিল তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026