1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

১৯৯১ সালে জামায়াত বিএনপিকে সমর্থন করায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।

তিনি বলেন,অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ঋণ খেলাপি বাড়ে। ঋণখেলাপিমুক্ত হতে দায়িত্ব এসেছে বিএনপির ওপর। বিএনপি ক্ষমতায় আসার পর বর্তমানে ঋণ খেলাপির মাত্রা কমে এসেছে। ঋণখেলাপির কলঙ্কমুক্ত করবে বিএনপি সরকার। ফ্যাসিবাদের টাকা পাচারের কারণে দেশের কাঁধে হাজার কোটি টাকা ঋণ রয়েছে।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময় দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল। বর্তমানে বাকস্বাধীনতা রয়েছে। তবে বাকস্বাধীনতার নামে গালাগালি যেন না করা হয়। গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারি দল এবং বিরোধীদল মিলে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণতন্ত্রের ঐক্যে ফাটল হলে ফ্যাসিবাদের পথ সুগম হতে পারে, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026