1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি মডেলে তিন সংস্করণেই নতুন ছয় দলের ঘরোয়া প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে তারা। রোববার বিসিবি'র পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন এই কাঠামোর অধীনে বিসিএল প্রথম শ্রেণির চার দিনের ম্যাচ, বিসিএল একদিনের ম্যাচ ও এনসিএল টি-টোয়েন্টি—তিনটি প্রতিযোগিতাই একই কাঠামোর আওতায় চলে আসবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রস্তাবিত কাঠামো অনুযায়ী দেশের নামকরা ও সুপ্রতিষ্ঠিত কর্পোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা হস্তান্তর করা হবে।’

নতুন এ কাঠামোর প্রথম টুর্নামেন্ট হিসেবে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সংস্করণ। চলতি বছরের ডিসেম্বরেই সম্ভাব্য শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকেটারদের জন্য যে নতুন ম্যাচ ফির প্রস্তাব করেছিলেন, রোববারের সভায় তা অনুমোদিত হয়েছে।

পুরুষদের চার দিনের ম্যাচের জন্য ক্রিকেটাররা পাবেন ম্যাচ প্রতি দেড় লাখ টাকা। পাশাপাশি একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টির জন্য নির্ধারিত হয়েছে যথাক্রমে '১ লাখ টাকা ও '৮০ হাজার টাকা। এনসিএল দ্বিতীয় একাদশের ম্যাচ ফি ধরা হয়েছে '১৫ হাজার টাকা।

অন্যদিকে, নারীদের ঘরোয়া ক্রিকেটে তিন দিনের ম্যাচের ফি '৪০ হাজার টাকা, একদিনের ম্যাচের ফি '৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টির জন্য '২০ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা '১০ হাজার টাকা থেকে বাড়িয়ে '২০ হাজার টাকা নির্ধারণ করেছে বোর্ড।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026