1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

অবসর ভেঙে ফিরবেন স্টোকস? যে সিদ্ধান্ত জানালেন ইংল্যান্ড কোচ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

আগামী বছরের অ্যাশেজে ইংল্যান্ডের টেস্ট দলে বেন স্টোকসকে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং সেই সম্ভাবনায় আপাতত পানি ঢেলে দিয়েছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভেঙে ফেরার অনুরোধ করাটাই ‘ভুল’ হবে বলে মনে করেন তিনি।

চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের হারের পর নাটকীয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। একই সঙ্গে শেষ হয় চার বছর ধরে চলা তার ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্বের অধ্যায়। ওই ম্যাচে হারের ফলে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড।

৩৫ বছর বয়সী স্টোকস অবশ্য ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাননি। কাউন্টি দল ডারহামের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়েও খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

তার অবসরের পর থেকেই প্রশ্ন উঠেছিল- বিশেষ করে অ্যাশেজের মতো বড় সিরিজের আগে কি স্টোকসকে আবার ইংল্যান্ডের টেস্ট দলে ফেরানোর চেষ্টা করা হবে? নতুন কোচ ফ্লেমিং অবশ্য সেই পথ বেছে নিতে চান না।

ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর স্টোকসের সঙ্গে সরাসরি দেখা করেছেন ফ্লেমিং। ডারহামে গিয়ে সাবেক ইংলিশ অধিনায়কের সঙ্গে কথা বলেন তিনি। সেই আলোচনার পর স্টোকস নিজের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট এবং মানসিকভাবে শান্ত বলেই মনে হয়েছে ফ্লেমিংয়ের।

ফ্লেমিং বলেন, ‘আমি ডারহামে গিয়ে বেনের সঙ্গে কথা বলেছি, যেটা ভালো হয়েছে। সে নিজের সিদ্ধান্ত নিয়ে সত্যিই খুশি এবং মনে হয়েছে, সিদ্ধান্তটি নিয়ে সে বেশ শান্তিতে আছে।’

স্টোকসের সঙ্গে ফ্লেমিংয়ের সম্পর্ক অবশ্য নতুন নয়। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়ও ফ্লেমিংয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্টোকসের। সেই সম্পর্কের কারণে স্টোকসের সিদ্ধান্তের বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারছেন ফ্লেমিং।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026