1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ওহাশির সোনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসের সাঁতারে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন জাপানের ১৭ বছর বয়সী শিন ওহাশি। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুর্দান্ত পারফর্ম করে আগের রেকর্ডটি ভেঙে দেন তিনি। ঘরের মাঠে এমন কীর্তির পর ওহাশির সামনে এখন নতুন লক্ষ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক।

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে মাত্র ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন এই জাপানি তরুণ। তার এই সময় আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম।

এর আগে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন ওহাশি। এশিয়ান গেমসে সোনা জয়ের পাশাপাশি এই ইভেন্টে বিশ্বের দ্রুততম সাঁতারুও এখন তিনি।

বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই পুলে নেমেছিলেন ওহাশি। প্রতিযোগিতা শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ব রেকর্ডই আমার লক্ষ্য ছিল। সেটি অর্জন করতে পেরে আমি খুব খুশি।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ভক্ত, পরিবার এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’ এখন তার পরবর্তী লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়। এ প্রসঙ্গে ওহাশি বলেন, ‘আমার পরবর্তী লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয়।’

ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে থেকে রুপা জিতেছেন কিরগিজস্তানের দেনিস পেত্রাশভ। ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার চো সঙ জে। ওহাশির পারফরম্যান্স নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে চো বলেন, ‘ব্রেস্টস্ট্রোকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। আমি যেমনটা ভেবেছিলাম, ঠিক তেমনটাই হয়েছে।’

বিশ্ব রেকর্ডের প্রত্যাশা না থাকলেও পদক জিতে খুশি চো। তিনি বলেন, সত্যি বলতে, আমি কখনো ভাবিনি বিশ্ব রেকর্ড হবে। একটি পদক নিয়ে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত।

ওহাশির এই রেকর্ড গড়া অবশ্য সাঁতারের অঙ্গনে একেবারে অপ্রত্যাশিত ছিল না। কয়েক দিন আগেই ফ্রান্সের অলিম্পিক ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন লিওঁ মারশাঁ এই জাপানি তরুণকে নিয়ে নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন। ওহাশির সম্ভাবনা নিয়ে মারশাঁ বলেছিলেন, আমি ভয় পাচ্ছি। ওকে নিয়ে আমি সত্যিই খুব ভয় পাচ্ছি।

ওহাশির বয়স ও তার প্রস্তুতি নিয়েও প্রশংসা করেছিলেন মারশাঁ। তিনি বলেন, ‘ও এখনো অনেক তরুণ। ওর কোচ খুব ভালো। আমার মনে হয়, ওর আশপাশের মানুষজন এবং পুরো দলটাও খুব ভালো। তাই আমি আশা করি, সে এভাবেই উন্নতি করে যাবে।’

ঘরের দর্শকদের সামনে বিশ্ব রেকর্ড গড়ে এশিয়ান গেমসে সোনা জয়ের মাধ্যমে নিজের সামর্থ্যের বড় প্রমাণ দিয়েছেন ১৭ বছরের ওহাশি। এখন তার সামনে নতুন লক্ষ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026