1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

রোববার থেকে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে সমস্যায় পড়লেন ক্রিকেটাররা। এক ধাক্কায় ক্রিকেটারদের বেতন অনেকটাই কমিয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড ডব্লিউসিবি। শুধু তাই নয়, দু’টি ঘরোয়া প্রতিযোগিতা এ বছরের মতো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটাররা আবার প্রতিবাদ করতে পারেন কি না তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সাম্প্রতিক অবস্থাকে বর্ণনা করেছে আর্থিক, উন্নয়নমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক সঙ্কট হিসাবে। তাই ক্রিকেটারদের ধরে রাখার মূল্য বা ‘রিটেনার ফি’ কমিয়ে দিয়েছে ২৫ শতাংশ। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ১২ মাসের চুক্তিই করা হচ্ছে; কিন্তু যে অর্থ তারা পেতন তা ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।

ঘরোয়া ক্রিকেটারদের অবস্থা আরও খারাপ। তাদের সঙ্গে এক বছরের নয়, সাত মাসের চুক্তি করা হচ্ছে। বোর্ডের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ১২ মাসের চুক্তি হলেও ২৫ শতাংশ বেতন কমানো হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সংস্থার সহযোগিতার জন্য আমরা আপ্লুত। পাশাপাশি যে সমস্যার মুখোমুখি আমরা হয়েছি সেটা ওরা বুঝতে পেরেছে। পরিস্থিতি ঠিক নয়। কিন্তু আর্থিক স্থিরতার জন্য এটা গুরুত্বপূর্ণ।’

বোর্ড জানিয়েছে, প্রতিযোগিতা চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় সুপার ৫০ এবং নারীদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা বন্ধ রাখা হচ্ছে। ডেহরিং বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাগুলোর সমস্ত দল এবং প্রতিযোগিতার খরচ ওয়েস্ট ইন্ডি‌জ বোর্ড বহন করে। সে পুরুষ এবং মহিলা বা যে কোনও বয়সভিত্তিকই হোক না কেন। তাদের বেতন, ম্যাচ ফি, বিমানভাড়া, হোটেলের খরচ সবই বোর্ড দেয়।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026